বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪৩
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

অতিরিক্ত পুলিশ সুপার কৌশলে ফাঁদ পেতে প্রেমের সম্পর্ক তৈরি- ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১২, ২০২২, ১০:০৫ অপরাহ্ণ
  • ১৯৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারী সেজে প্রেমের সম্পর্ক তৈরি ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে জৈন্তাপুর থানা পুলিশ। মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার আসামির নাম সুজিত নম বিশ্বাস (২২)। তিনি সিলেটের জৈন্তাপুর মডেল থানার একটি ধর্ষণ মামলার আসামি। মামলাটি ২০২০ সালে করা হয়।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুজিতকে কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ২০২০ সালের ১৮ জুন জৈন্তাপুরের চারিকাটা ইউনিয়নে সরকারি আবাসিক গুচ্ছগ্রামের এক তরুণীকে ধর্ষণ করেন সুজিত। ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ওই তরুণী সুজিতের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। এরপর থেকে সুজিত পলাতক ছিলেন। পুলিশ তাকে গ্রেফতারে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে অভিযান চালালেও তিনি পালিয়ে যান।

কোনোভাবেই তাকে গ্রেফতার করা না যাওয়ায় পুলিশ জানতে পারে গোপনে অবৈধভাবে পালিয়ে ভারতে চলে গেছেন সুজিত। এরপর মামলার তদন্ত কর্মকর্তা জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক আহমদ তার সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে সুজিতের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন নারী পরিচয় দেওয়া ওই পুলিশ কর্মকর্তা।

এরই সূত্র ধরে মঙ্গলবার সন্ধ্যার দিকে জৈন্তাপুরের শ্রীপুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করেন সুজিত। এসময় ওই এলাকায় অবস্থান করা সাদাপোশাকের পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করেন। এসময় তার কাছে ভারতীয় পরিচয়পত্র পাওয়া যায়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিক আহমদ বলেন, সুজিত প্রাথমিকভাবে জানিয়েছেন, মামলার পর তিনি অবৈধপথে ভারতে প্রবেশ করেন। এরপর ভারতের মেঘালয়ে তার বোনের বাড়িতে আত্মগোপন করেছিলেন। সেখানে রনি রায় নামে ভারতীয় পরিচয়পত্র তৈরি করেন তিনি। তিনি আরও বলেন, পরিচয়পত্রটি এখনও যাচাই করা যায়নি।

সিলেট জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কৌশলে ফাঁদ পেতে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell