শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৪১
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

আমার প্রতিটা নির্বাচনই চ্যালেঞ্জিং ছিল-মেয়র প্রার্থী আইভী

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৪, ২০২২, ৭:০১ অপরাহ্ণ
  • ৩০০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমাকে পরাজিত করতে অনেক পক্ষ এক হয়ে গেছে। তারা ঘরেরও হতে পারে বাইরেরও হতে পারে। যারা সহিংসতা করে তারা একসময় এক হয়ে যায়। এখানে আপন আর পর কী। এখানে নির্বাচনটা হচ্ছে আইভী বনাম অনেকে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আইভী বলেন, কেন্দ্র কী করছে, তা শুধু কেন্দ্রই বলতে পারবে। আমার প্রতিটা নির্বাচনই চ্যালেঞ্জিং ছিল। এ নির্বাচনও চ্যালেঞ্জবিহীন নয়। কেন্দ্রের লোকজন কাউকে প্রভাবিত করছে না। তারা হয়তো অন্য কোনো কারণে এখানে পর্যবেক্ষণে আছেন। যাতে এখানে কোনো বিশৃঙ্খলা না হয়।

তিনি আরও বলেন, ভোটের মাঠে তারা কখনো নেগেটিভ কিছু বলেনি। আমি সহিংসতার বিপক্ষে। সহিংসতা আমার তরফ থেকে মনে হয় না হবে। কারণ, আমার সেরকম কোনো বাহিনী নেই আর আমি কোনোদিন সহিংসতা করিও নাই। সহিংসতা হলে আমার ক্ষতি হবে।

এ মেয়র প্রার্থী বলেন, আমার ভোটাররা আসতে পারবে না। একটি পক্ষ তাই চাচ্ছে। আমার নির্বাচন যে জায়গায় সবচেয়ে জমজমাট, সেখানে হয়তো কেউ সহিংসতা করে ভোটারদের আসতে বাধা দিতে পারে। আমি প্রশাসনকে বলেছি ভোটের দিন যেন উৎসবমুখর পরিবেশ থাকে। আমার নারী ভোটাররা যাতে আসতে পারে। কারণ, আমি জানি এ ভোটগুলো আমার। আমার বিজয় সুনিশ্চিত জেনে যদি কেউ সহিংসতা করে তাহলে প্রশাসনকে বলবো ব্যবস্থা নিতে।

তিনি বলেন, আমি খুব শক্তিশালী পারসোনালিটির মানুষ। আমার সঙ্গে তৃণমূল পর্যায় থেকে সবাই আছে। আমাকে দুর্বল করা এত সহজ নয়। আমি কোনোকিছুতে দুর্বল হবো না। আমাকে কিছুই প্রভাবিত করতে পারবে না।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell