শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩৩
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

অভিনেতা ফারুকের চিকিৎসার জন্য দুটি ফ্ল্যাট বিক্রি

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৪, ২০২২, ৯:৩৭ অপরাহ্ণ
  • ৪২৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।দীর্ঘ ১০ মাসের বেশি সময় ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। কখনও তার শারীরিক অবস্থার উন্নতি, আবার কখনও অবনতি হয়।

তবে হাল ছাড়াননি পরিবারের সদস্যরা। অনেক ব্যয়বহুল হলেও পরিবার থেকে চালিয়ে যাচ্ছেন চিকিৎসা।

 

এই চিকিৎসার ব্যয় বহন করতে প্রায় পনেরো কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাট বিক্রি করেছে ফারুকের পরিবার। বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টও শূন্য। ধার-দেনা করতে হয়েছে স্বজনদের কাছ থেকে। এমনটিই সংবাদমাধ্যমকে জানিয়েছেন এ অভিনেতার স্ত্রী ফারহানা ফারুক।

ফারুকের সবশেষ অবস্থার বিষয়ে তিনি জানান, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। একটু একটু করে তিনি (ফারুক) সুস্থ হয়ে উঠছেন। পাঁচ মাস আগে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। এখন নিজের পছন্দের সব ধরনের খাবার খেতে পারছেন। রক্তচাপ ও মস্তিস্কে যে সমস্যা ছিল, তাও এখন নিয়ন্ত্রণে। স্নায়ুতন্ত্রে নতুন কিছু সমস্যা দেখা দিয়েছে, যা আগে ছিল না। এর চিকিৎসা দীর্ঘমেয়াদি।

ফারহানা ফারুক বলেন, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে চিকিৎসা অনেক ব্যয়বহুল, এ জন্য সম্পত্তি বিক্রি করতে হয়েছে। সন্তানরা দেশে থেকে তার বাবার জন্য টাকা পাঠাচ্ছে। সহায়-সম্পত্তি সব চলে গেলেও আফসোস নেই। শুধু ফারুক সুস্থ হয়ে ফিরে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। তার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চাই।

২০২১ সালের মার্চে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান ফারুক। এরপর থেকেই অসুস্থতা অনুভব করলে চিকিৎসকের পরামর্শে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর থেকে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell