সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৩৭
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

ড্রেন পরিদর্শন কারন জানালেন মেয়র আতিকুল

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৬, ২০২২, ৮:৫৪ অপরাহ্ণ
  • ২৬২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় মঙ্গলবার (২৫ জানুয়ারি) নির্মাণাধীন একটি ড্রেন পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তখন তিনি ড্রেনের ভেতর বাঁশের খুঁটি এবং আবর্জনা আছে কি না তা দেখতে ড্রেনে নামেন। মেয়রের এমন একটি ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ বিষয়ে বুধবার (২৬ জানুয়ারি) সহ কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমি দেখেছি, আমাদের ঠিকাদাররা মাঝে মধ্যে ড্রেনের ছাদ ঢালাই দিয়ে বাঁশের খুঁটি রেখে যায়। কারণ ওই বাঁশ খুলতে সময়, শ্রমিক, টাকা বেশি লাগে। অথচ বর্ষা মৌসুমে বাঁশের খুঁটিতে ময়লা-আবর্জনা আটকে নগরে জলাবদ্ধতা সৃষ্টি হয়।’ তিনি বলেন, ২০১৯ সালে আমি যখন মেয়র নির্বাচিত হই, তখন বলেছিলাম, আমি হঠাৎ ড্রেন নির্মাণ কার্যক্রম দেখতে যাব। ওই সময় এমন কয়েকটি আলামত পেয়েছি। তাই সংশ্লিষ্ট ঠিকাদারের বিল আটকে দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ জানুয়ারি) মোহাম্মদপুরে একটি নির্মানণাধীন ড্রেন পরিদর্শন করেছি। দেখেছি ড্রেনের ভেতর কোনো বাঁশ বা আবর্জনা আছে কি না। কারণ ড্রেনের ভেতর কী কাজ হয়, বাইরে থেকে তা দেখা এবং বোঝা যায় না। মেয়র আতিকুল ইসলাম বলেন, নির্মাণাধীন ড্রেন পরিদর্শন নিয়মিত করবো। আমি মেয়র নির্বাচিত হয়েছি, চেয়ারে বসে থাকার জন্য নয়। তাই কোথাও ড্রেনে বাঁশ দেখতে পেলে ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করা হবে। ওই ঠিকাদারকে দিয়ে কোনো কাজ করানো হবে না।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell