বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:২২
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

ঘুড়ি ওড়াতে গিয়ে ৭ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১, ২০২২, ৮:১৯ অপরাহ্ণ
  • ২৬৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজধানীর গেন্ডারিয়ার ফরিদাবাদে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে মো. জিসান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিসানের মা জরিনা বেগম বলেন, আমি ফরিদাবাদ এলাকার বৈশাখী হাউসিংয়ের একটি ফ্ল্যাটে কাজ করি। এদিন জিসান সাততলা ওই ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে যায়। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায় সে।
তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি থানার উড়িয়া গ্রামে। বর্তমানে ফরিদাবাদে একটি টিনশেড বাসায় ভাড়া থাকি। আমার আরও দুই মেয়ে আছে। জিসান ছিল সবার ছোট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell