বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:২৮
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১, ২০২২, ৮:৪৪ অপরাহ্ণ
  • ২৪৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।স্ত্রীকে হত্যার দায়ে শেরপুরে আলমগীর হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামির উপস্থিতিতে মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে শেরপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল-মামুন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আলমগীর জেলার শ্রীবরদী উপজেলার বিলভরট গ্রামের আজিজুল হকের ছেলে।

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলমগীরের ভাবী অভিযুক্ত রাবিয়া বেগমকে (৩৫) বেকসুর খালাস দেওয়া হয়।

রায়ের বিষয়টি নিশ্চিত করেন দায়রা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট চন্দন কুমার পাল।

এ সময় তিনি জানান, ২০১৬ সালের ০৯ মার্চ রাতে গৃহকর্তা আলমগীরের বসতঘর থেকে স্ত্রী জান্নাত বেগমের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। ওই ঘটনায় পরদিন ১০ মার্চ শ্রীবরদী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হলেও পরে ময়নাতদন্ত প্রতিবেদনের মতামতে বলা হয়, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এরপর জান্নাতের বাবা পার্শ্ববর্তী ভায়াডাঙা বানিয়াপাড়া গ্রামের জাম্বিল মিয়া বাদী হয়ে ওই বছরের ০৩ মে আলমগীরকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আলমগীর গ্রেফতার হলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান- পরকীয়া সম্পর্কের কারণে ভাবী রাবিয়ার সহযোগিতায় স্ত্রী জান্নাতকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

তদন্ত শেষে একই বছরের ৩০ নভেম্বর দেবর-ভাবীর নামে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ।

সাক্ষ্য প্রমাণ নেওয়া শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আলমগীরকে ওই দণ্ড দেন বিচারক। আর নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পান ভাবী রাবিয়া।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell