মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৪৩
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

মাওয়া মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৪

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৩, ২০২২, ৮:৫৯ অপরাহ্ণ
  • ২৭৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ঢাকা-মাওয়া মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া চৌরাস্তা সংলগ্ন ইউনিক ডেন্টাল ক্লিনিকের সামনে ঢাকা-মাওয়া মহাসড়কে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৪ জন সক্রিয় সদস্যকে আটক করে।

আটকরা হলেন নয়ন মজুমদার (২২), মো. রাসেল হোসেন (২৩), মো. হানিফ শেখ (২৪) ও মো. মন্টু (২০)।

এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি হাসুয়া, দুইটি ছুরি, দুইটি মোবাইল ফোন ও নগদ ৫২০ টাকা উদ্ধার করা হয়।

 

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামিরা পেশাদার সন্ত্রাসী ও সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা-মাওয়া মহাসড়কসহ দেশের বিভিন্ন স্থানে চলন্ত গাড়ি থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র লুটে নিতো।

তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে। তাছাড়া দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell