মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১৮
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

কমলাপুর এলাকা থেকে ১০০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৪, ২০২২, ৯:৫৫ অপরাহ্ণ
  • ২৬৬ ০৯ বার দেখা হয়েছে

রাজধানীর কমলাপুর এলাকা থেকে ১০০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতার মাদক কারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অ্যাম্বুলেন্সে করে গাঁজা কেনাবেচা করছিল বলে জানিয়েছে ডিবি।

গ্রেফতাররা হলেন- মো. হান্নান, মো. রমজান মিয়া ও মো. ওমর আলী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলেও জানিয়েছে ডিবি।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি-ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আবু আশরাফ সিদ্দিকী এসব তথ্য জানান।গাঁজা কেনাবেচার কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্স

তিনি বলেন, কয়েকজন মাদক কারবারি শাহজাহানপুর থানাধীন দক্ষিণ কমলাপুর টিটিপাড়া বস্তির মেইন গেটের সামনে গাঁজা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে হান্নান, রমজান ও ওমরকে গ্রেফতার করা হয়।

তারা মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে অ্যাম্বুলেন্সে করে গাঁজা কেনবেচা করছিল। তাদের কাছে থাকা একটি অ্যাম্বুলেন্স থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অ্যাম্বুলেন্সেটিও জব্দ করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে ডিএমপির শাহজাহানপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell