শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৪৭
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৬, ২০২২, ৮:২২ অপরাহ্ণ
  • ২২১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মৌলভীবাজার-কুলাউড়া সড়কের লোহাইউনি এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার (৬ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন-কুমিল্লার বুলবুল আহমেদ (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার ফখর উদ্দিন (২৫)। তারা দুজনই কুলাউড়া বিদ্যুৎ উপকেন্দ্রের টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে বুলবুল ও ফখর কুলাউড়া থেকে মৌলভীবাজারে যাচ্ছিলেন। লোহাইউনি এলাকায় পৌঁছানো মাত্র কুলাউড়াগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে বাসটি আটক ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে আলাপ করে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell