সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৫
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

যাত্রাবাড়ীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৬, ২০২২, ১০:০০ অপরাহ্ণ
  • ২৮৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। রাজধানীর উত্তর  যাত্রাবাড়ীতে একটি বাড়ির দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে বাপ্পী (সাড়ে ৪ বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উত্তর যাত্রাবাড়ী ইসলামী হাসপাতাল গলির আমজাদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা গ্রামের পিকআপ ভ্যানচালক মো. স্বপনের ছেলে বাপ্পী। বাবা-মায়ের সঙ্গে থাকতো ইসলামী ব্যাংক গলির একটি টিনশেড বাসায়। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল মেজ।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া বাবা স্বপন জানান, দুপুরে বাসার বাইরে ছিলেন তিনি। তখন বাসা থেকে খবর দিলে গিয়ে ছেলেকে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, যতটুকু জানতে পেরেছি সে পাশের বাসার ছাদে খেলছিল। ছাদে রেলিং ছিল না। সেখান থেকে নিচে পড়ে যায় সে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। স্বজনরা দাবি করছেন, ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছে শিশুটি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell