বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:০৯
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

বসতবাড়িতে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৮, ২০২২, ১১:১৯ অপরাহ্ণ
  • ২৩৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।গাজীপুর মহানগরীর টঙ্গীতে বসতবাড়িতে আগুনে পুড়ে আব্দুর রহমান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গীর পাগার ঝিনুমার্কেট এলাকার সাদেক আহমেদের ভাড়া বাড়ির একটি কক্ষে এ অগ্নিকাণ্ড ঘটে। মৃত আব্দুর রহমান ময়মনসিংহের কোতোয়ালি থানার চক শ্যামরামপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। সে টঙ্গী আল কাউসার তাহমিজুল কোরআন মাদরাসার নুরানি বিভাগের শিক্ষার্থী।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান বলেন, শুক্রবার বিকেলে পাগার এলাকার সাদেক আহমেদের টিনসেড বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনে ক্ষতিগ্রস্ত ঘরের খাটের নিচ থেকে পুড়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell