শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:২৩
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

সোনারগাঁয়ে ৯ বোতল ফেনসিডিল মাদক পাচারকারী চক্রের সদস্যকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৯, ২০২২, ৮:২৩ অপরাহ্ণ
  • ৫৯০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শেখ আবু আনসারী মিঠু (৪২) নামে এক মাদক পাচারকারী চক্রের সদস্যকে আটক করেছে র‌্যাব-১১।

 

এসময় তার কাছ থেকে ৯ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক শেখ আবু আনসারী মিঠু নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন এলাকার মৃত শেখ ওসমান গনির ছেলে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব ১১ এর সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আটক শেখ আবু আনসারী মিঠু মাদক পাচারকারী চক্রের একজন সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ মোটর সাইকেলের আরোহী সেজে ভ্রমণের আড়ালে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করতো।

 

ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে ঢাকাসহ, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। ১৮ ফেব্রুয়ারি সোনারগাঁও থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে মিঠুকে আটক করা হয়।  তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell