সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১৭
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

শিমরাইলে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল আহত, স্ত্রীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২১, ২০২২, ৯:৪৩ অপরাহ্ণ
  • ২৫৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জের শিমরাইলে ট্রাকচাপায় আফরোজা আক্তার (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার স্বামী পুলিশ কনস্টেবল হাবিবুর রহমান (২৬)।

সোমবার (২১ ফেব্রুয়ারি)  বেলা ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আফরোজাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ করিম খান জানান, শিমরাইল ট্রাক স্ট্যান্ডের বিপরীত পাশে একটি ট্রাক  মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা দু’জন গুরুতর আহত হয়। তবে ঘাতক ট্রাকটি শনাক্ত করা যায়নি। সেটি শনাক্তের চেষ্টা চলেছে।

এদিকে আহত পুলিশ সদস্যের বড় বোন নুর বানু জানান, হাবিবুর পুলিশ সদর দপ্তরে কর্মরত। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বাংলাবাজার চেঙ্গাকান্দি। ২০১৫ সালে পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেন। ২ বছর আগে তিনি বিয়ে করেন। তবে তাদের কোনো সন্তান নেই।

তিনি জানান, নিয়মিত ঢাকা থেকে বাড়িতে মোটরসাইকেল নিয়ে যাতায়াত করতেন হাবিবুর। এদিন স্ত্রীকে বাড়ি থেকে নিয়ে রাজধানীর যাত্রাবাড়ী পশ্চিম মাতুয়াইলে তার বাসায় বেড়ানোর জন্য রওনা দেন। কিন্তু পরে পথচারীদের মাধ্যমে তাদের দুর্ঘটনার খবর শুনতে পারেন।

দুর্ঘটনার পর পথচারীরা তাদের দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আফরোজাকে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর হাবিবুরকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থাও গুরুতর। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell