বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:২৯
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২২, ২০২২, ৭:৪৫ অপরাহ্ণ
  • ২৪২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অমর সরকার (৩৭) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় বাড়ির উঠানে তাকে হত্যা করা হয়।

প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় অনিক জয় (২২) নামের নিহত ব্যক্তির দোকানের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। তিনি মু্ন্সিগঞ্জের লৌহজং উপজেলার শুভারিয়া গ্রামের অর্জুন বিশ্বাসের ছেলে।

নিহত অমর সরকার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর দাসবাড়ির রবি ভক্ত সরকারের ছেলে। তার আদি বাড়ি দাউদকান্দি থানার ঠেডালিয়া গ্রামে। পাঁচ ছয় বছর আগে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে বাড়ি করেন। প্রায় ১৫ বছর ধরে নারায়ণপুর বাজারে মাধবী শিল্পালয় নামে দোকানে স্বর্ণ ব্যবসা করে আসছিলেন তিনি।

পুলিশ জানায়, ঘটনার রাতে অমর সরকার কর্মচারী অনিককে নিয়ে দোকান বন্ধ করে বাড়ি আসছিলেন। এসময় অজ্ঞাতপরিচয় ৬ থেকে ৭ জন তাদের পেছন থেকে আক্রমণ করেন। তারা কর্মচারী অনিককে মাটিতে চেপে ধরে রাখেন এবং অমর সরকারকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন।

অমরের স্ত্রী প্রিয়াঙ্কা বলেন, ‘আমার স্বামীর সঙ্গে কারো দ্বন্দ্ব ছিল না। তিনি সবার সঙ্গে মিলেমিশে ব্যবসা করতেন। প্রতিদিন রাত সাড়ে ৯টা থেকে ১০টা মধ্যে বাড়ি ফিরে আসতেন। গতকাল রাতেও মোকাম থেকে বাড়ি ফিরছিলেন। আর তখনই বাড়ির উঠানে কে বা কারা নির্মমভাবে তাকে খুন করেন। আমরা এ ঘটনার বিচার দাবি করছি।’

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ, সিআইডি ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell