মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২৮
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

মেয়ে শিশুকে গলাটিপে হত্যা ,মায়ের দাবি জিনের নির্দেশে

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২২, ২০২২, ৮:২১ অপরাহ্ণ
  • ৫৮৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। ৪৫ দিন বয়সী মেয়ে শিশুকে গলাটিপে হত্যা করে পুকুরের পানিতে নিক্ষেপ করার অভিযোগ উঠেছে গর্ভধারিনী মায়ের বিরুদ্ধে। ঘটনার সাতদিন পর পুলিশ এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে অভিযুক্ত মা সিমা বেগমকে (২৬) গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মো. হারুন অর রশিদ।

তিনি জানান, গৌরনদীর কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী সিমা বেগম তার শিশু কন্যা রুকাইয়াকে নিয়ে খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা উমেদআলী গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসেন। ১৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে সিমার বাবা মৃত আব্দুল হালিম আকনের ঘর থেকে রুকাইয়া নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুজির পর বাড়ির পুকুর থেকে রুকাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।

এসআই হারুন অর রশিদ আরও জানান, স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়। তদন্তে পুরো বিষয়টি রহস্যজনক বলে মনে হয়। পরবর্তীতে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পর থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেনের নির্দেশে পুরো ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হয়। একপর্যায়ে শিশুটিকে হত্যার বিষয়টি স্পষ্ট হলে ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়।

পরবর্তীতে সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সহকারী সুপার ইকবাল হোসাইন ওই শিশুর গর্ভধারীনি মা সিমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদে সিমা বেগম তার কন্যা রুকাইয়াকে গলাটিপে হত্যার দায় স্বীকার করে জানান, তার কাছে জিন আসে। যখন জিন আসে, তখন তিনি পৃথীবির সব কিছু ভুলে যান। যা কিছু হয়েছে তার (জিন) নির্দেশে হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, এ ঘটনায় নিহত শিশুর বাবা দেলোয়ার হোসেন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছিলেন। সে হত্যা মামলায় সিমা বেগমকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell