বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৫৮
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

নিখোঁজের ১ দিন পর নির্মাণাধীন ভবনের কক্ষে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৭, ২০২২, ৭:৩৪ অপরাহ্ণ
  • ২২৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের একদিন পর মো. ফাহিম (১১) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ময়নামতি ইউনিয়নের শরীফপুর এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাজী হাসান উদ্দিন জানান, ফাহিম শরীফপুর গ্ৰামের মন্তাজ মিয়ার ছেলে। সে স্থানীয় জহুরা খাতুন আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, শনিবার সন্ধ্যার পর থেকে ফাহিম নিখোঁজ হন। সকালে ফাহিমের চাচার নির্মাণাধীন ভবনের নিচ তলার একটি কক্ষে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কাজী হাসান উদ্দিন আরও জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell