বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২১
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

অতিরিক্ত মূল্য বসিয়ে তেল বিক্রির দায়ে দুই দোকানিকে ৩৫ হাজার টাকা জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৩, ২০২২, ৭:৩৬ অপরাহ্ণ
  • ১৯৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সয়াবিন তেলের বোতলে ঘষামাজা করে অতিরিক্ত মূল্য বসিয়ে বিক্রির দায়ে দুই দোকানিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ৩৪ লিটার তেল জব্দ করে এতিমখানায় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বিশেষ অভিযান চালিয়ে নগরীর বাদশা মিয়ার বাজারে শাহিন এন্টারপ্রাইজ ও রাকিব এন্টারপ্রাইজে এ জরিমানা আদায় করা হয়।

মো. আছাদুল ইসলাম জানান, সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য মুছে বেশি দামে বিক্রি করছিল নগরীর বাদশা মিয়ার বাজারে শাহিন এন্টারপ্রাইজ ও রাকিব এন্টারপ্রাইজ। পরে শাহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার ও রাকিব এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৩৪ লিটার তেল জব্দ করে নগরীর কাসেমুল উলুম এতিমখানায় দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell