বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৪৯
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

সোনারগাঁয়ে অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোবাইল ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৪, ২০২২, ৭:০৪ অপরাহ্ণ
  • ৫৭০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোবাইল ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। তাদের হেফাজত থেকে ৪৫৫টি বিভিন্ন ব্র্যান্ডের এন্ড্রয়েড এবং বাটন মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ জাহাঙ্গীর (৪০), সাং-বনগ্রাম, লৌহজং, মুন্সিগঞ্জ, মোঃ সাজু মন্ডল ওরফে সাহাজুল (৪৫), সাং-মথুরাপুর (পশ্চিমপাড়া), দৌলতপুর, কুষ্টিয়া, মোঃ জাকির হোসেন (৩৪), সাং-চাকদহ, নড়িয়া, শরীয়তপুর, মোঃ রাসেল ওরফে মিঠু (৩০), সাং-গুলিশা, চাঁদপুর সদর, চাঁদপুর এবং মোক্তার হোসেন (৩৩), সাং-মান্দারতলা, মতলব দক্ষিণ, চাঁদপুর।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাত পৌনে ৯টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মো: খায়রুল কবীর শুক্রবার (৪ মার্চ) এ তথ্য জানান। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ রাজধানীর গাবতলী, কল্যানপুর, কমলাপুর, যাত্রাবাড়ী এবং কাঁচপুর ব্রীজ, বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা হতে মোবাইল ফোন ছিনতাই করে আসছে বলে জানায়। ছিনতাইকৃত মোবাইল তারা নিজেদের নিকট রেখে দিত এবং পরবর্তীতে সুযোগ বুঝে তা বিক্রি করত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell