বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩০
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

সয়াবিনের অতিরিক্ত দাম রাখায় ডিলারের দোকান সিলগালা

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৫, ২০২২, ৬:৫৭ অপরাহ্ণ
  • ২৫৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ভোজ্যতেল সয়াবিনের অতিরিক্ত দাম রাখায় রাজধানীর যাত্রাবাড়ীতে একটি ডিলারের দোকান সিলগালা করা হয়েছে। এসময় আবুল খায়ের ট্রেডার্স নামের ওই ডিলারের কাছে থাকা ৬০ ব্যারেল তেল জব্দ এবং আরও দুই লাখ টাকা জরিমানা করা হয়।

শনিবার (৫ মার্চ) দুপুরে এ অভিযান চালায় বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার গণমাধ্যমকে বলেন, সরকার সবার সঙ্গে বসে সয়াবিনের প্রতি লিটারের দাম ১৪৩ টাকা নির্ধারণ করেছে। সেখানে একটা কারসাজি করে প্রতি লিটারে বেশি টাকা রাখা হচ্ছে। তাদের কারসাজির কারণে তেলের দাম বেড়ে যাচ্ছে। এ বিষয়ে আমরা তথ্য নিচ্ছি, অসাধুতা করলে ছাড় দেওয়া হবে না।

বাণিজ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া উপসচিব মো. আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, রাজধানীর দুটি এলাকায় আমরা অভিযানে গেলে খুচরা বিক্রেতারা জানান, পাইকারি বিক্রেতারা তাদের কাছ থেকে তেলের দাম বেশি রাখছেন। এতে খুচরায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

তিনি বলেন, আমরা সঠিক তথ্য নেওয়ার জন্য দুজন কর্মকর্তাকে পাইকারি বিক্রেতা আবুল খায়ের ট্রেডার্স নামে ওই প্রতিষ্ঠানে পাঠিয়েছিলাম। তাদের কাছে প্রথমে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৭৬ টাকা চান। দর কষাকষির এক পর্যায়ে এ ডিলার ১৭৩ টাকায় দিতে রাজি হন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell