শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৫৩
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

আগৈলঝাড়ায় ক্লাসে পড়া দিতে না পারায় মাদ্রাসার শিক্ষার্থীকে নির্যাতন

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৫, ২০২২, ৭:৩৪ অপরাহ্ণ
  • ৪৬০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বরিশালের আগৈলঝাড়ায় ক্লাসে পড়া দিতে না পারায় মাদ্রাসার এক শিক্ষার্থীকে নির্যাতন করে চিকিৎসা না দিয়ে আটক করে রাখার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় কয়েকজন প্রভাবশালী মরিয়া হয়ে উঠেছেন বলেও অভিযোগ রয়েছে।

থানায় দায়ের অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী ইমন মুন্সী (১২) আগৈলঝাড়া উপজেলা সদরের আল জামিয়াতুন নাফিছিয়া আল ইসলামিয়া (মারকাজ) মাদ্রাসার ছাত্র ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দক্ষিণ কয়খা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। গত ২৮ ফেব্রুয়ারি ক্লাসে পড়া দিতে না পারায় মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. মিজানুর রহমান ও মিনহাজ খন্দকার বেত্রাঘাতসহ ওই শিক্ষার্থীকে নির্যাতন করেন।

ইমনের বাবা আলমগীর হোসেন জানান, মাদ্রাসার শিক্ষকের নির্যাতনে ইমন গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তাকে হাসপাতালে চিকিৎসা না দিয়ে মাদ্রাসায় আটক করে রাখা হয়।

নির্যাতনের শিকার ইমন আহত অবস্থায় গত বৃহস্পতিবার (০৩ মার্চ) বিকেলে কৌশলে পালিয়ে বাড়িতে গিয়ে তার বাকে ঘটনাটি জানায়। ওই দিন রাতে ইমনের বাবা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ নিয়ে যান।

মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. মিজানুর রহমান জানান, পড়া না পারায় ওই শিক্ষার্থীকে সামান্য গালমন্দ করা হয়েছে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, শিক্ষার্থীকে মারধরের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell