সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪৮
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

সব দেশেই দ্রব্যমূল্য ভীষণভাবে বেড়েছে-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৭, ২০২২, ৮:৩৮ অপরাহ্ণ
  • ২৩২ ০৯ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্রব্যমূল্য নিয়ে কথা আসছে। এটা সারাবিশ্বের সমস্যা। করোনা মহামারির কারণে সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা। যার কারণে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সব দেশেই দ্রব্যমূল্য ভীষণভাবে বেড়েছে। এর মধ্য যুক্ত হয়েছে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা (যুদ্ধ)। ইউক্রেনে হামলা করেছে রাশিয়া। এরও একটা কুফল তো আছেই। সেই কুফল আমরাও ভোগ করছি। বিশ্ববাজারের সঙ্গে সঙ্গে আমাদের এখানেও কিছু দ্রব্যমূল্য বেড়েছে।

সোমবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এতে যুক্ত হন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমাদের কিছু লোক তো আছেই, সুযোগ পেলেই অধিক মুনাফা নিয়ে কিছু টাকা-পয়সা কামাই করে নিতে চান। আমরা সেটা মনিটরিংয়ের ব্যবস্থা করেছি। পাশাপাশি দেশবাসী, আমাদের দলের নেতাকর্মীসহ সবাইকে বলবো, খাদ্যের অভাব যাতে না হয়, সেজন্য প্রতি ইঞ্চি জমি আবাদ করবেন, অনাবাদি যেন না থাকে। নিজের খাদ্য নিজে উৎপাদনের চেষ্টা করবেন, নিজের চাহিদা মেটাবেন।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

গণভবন প্রান্ত থেকে আলোচনা সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell