রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩৯
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

জাতিকে এগিয়ে নিতে হলে নারীকে পিছিয়ে রাখা যাবেনা-মেয়র আইভী

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৮, ২০২২, ৭:২১ অপরাহ্ণ
  • ২৯৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমাদের মেয়েরা উবার, বাইক, ট্রেন চালাচ্ছে। এই সুযোগ করে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একটা জাতিকে এগিয়ে নিতে হলে নারীকে পিছিয়ে রাখা যাবেনা। তিনি সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ নানা সুযোগ সুবিধা দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারীদের নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইভী বলেন, আমি যদি নিজেকে শিক্ষিত করতে না পারি, নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলতে না পারি, নিজের আত্মবিশ্বাস না থাকে তাহলে আমাকে সুযোগ দিলেও আমি কাজে লাগাতে পারবো না। আমাকে সব সময় মনে রাখতে হবে আমি মানুষ। নিজের মর্যাদাবোধ জানিয়ে নিজেকে সাহসী হিসেবে গড়ে তুলতে হবে।

মেয়র বলেন, আমরা দুঃশাসন দেখেছি, যে নারী সাহসী না, সে কিছুই করতে পারবে না। নারীরা জন্মগতভাবে যোদ্ধা। সেই যোদ্ধা হয়েই আমরা প্রতিটা ক্ষেত্র জয় করতে চাই। সব ক্ষেত্রে নারীরা এখন এগিয়ে যাচ্ছে। উচ্চ পদে থেকে পুরুষ ধমক দিলে দোষ নয় কিন্তু নারী ধমক দিলেই যেন দোষ। আমি এসব পরোয়া করি না। নারী ঘর সামলায় বাইরেও সামলায়, তাই নারীর দায়িত্ব অনেক।

নারায়ণগঞ্জের নারী উদ্যোক্তাদের জন্য সুখবর আছে জানিয়ে আইভী বলেন, আগামী ১০ তারিখ চারুকলার নতুন ভবন উদ্বোধন হবে। এরপর সেখানে আমি প্রতি শুক্রবার ও শনিবার সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত উদ্যোক্তাদের জন্য মেলার ব্যবস্থা করবো। নারী উদ্যোক্তাদের তালিকা করে সেখান থেকে কিভাবে বরাদ্দ দেওয়া হবে তা জানিয়ে দেওয়া হবে। তবে এ জন্য চারুকলাকে কিছু টোকেন মানি স্টলগুলোকে দিতে হবে, কারণ এখানে পরিষ্কার পরিচ্ছন্নতাসহ কিছু বিষয় আছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell