বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০৭
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তরা

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১১, ২০২২, ৭:২৯ অপরাহ্ণ
  • ২০১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।যশোরে প্রকাশ্যে হাফিজুর রহমান (২১) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ মার্চ) সকালে যশোর শহরের মনিহার সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে।

অবস্থা গুরুতর হওয়ায় দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আহত হাফিজুর শহরের পশ্চিম বারান্দীপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে। তিনি শহরের আর এন রোডে মোটরগাড়ির যন্ত্রাংশের ব্যবসা করেন।

আহতের স্বজনরা জানিয়েছেন, হাফিজুর শুক্রবার সকালে মনিহার সিনেমা হলের সামনে একটি সেলুনে চুল কাটাতে যান। এসময় স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত সেখানে গিয়ে প্রকাশ্যে তার বুকে ও পিঠে ছুরি মেরে জখম করে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে যশোর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম কুমার সরকার বলেন, পূর্বশত্রুতার জেরে স্থানীয় কয়েকজন তাকে ছুরি মেরে গুরুতর জখম করে। ঘটনা উদঘাটনে গোয়েন্দা পুলিশ কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, হাফিজুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell