বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৩৩
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

গজারিয়ায় প্রেমিকার স্বজনদের মারধরে কিশোরের মৃত্যু,গ্রেফতার ২

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১২, ২০২২, ৭:১৩ অপরাহ্ণ
  • ৪১৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে স্বজনদের মারধরে জান্নাত (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়। এ ঘটনায় করা হত্যা মামলায় মামুন (৪৫) ও আলেহা বেগম (৪৫) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন।

ওসি বলেন, উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মানিক ব্যাপারীর ছেলে জান্নাতের সঙ্গে তারই প্রতিবেশী একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। এ দুই পরিবারের মধ্যে বিরোধ ছিল বলে আমরা জানতে পারি। গত বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। এ সময় জান্নাতকে মারধরের পর স্থানীয় মোস্তফার বাড়ির পাশে ফেলে রাখেন প্রেমিকার স্বজনরা। জান্নাতের পরিবারের লোকজন খবর পেয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জান্নাতের মা সুমি বেগম ছেলের প্রেমিকার বড়ভাইসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলা রুজুর ১২ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় ৩নং আসামি মেয়ের চাচা গুয়াগাছিয়া গ্রামের হোসেন ব্যাপারীর ছেলে মামুন ও ৪নং আসামি জান্নাতির মা মোস্তফা ব্যাপারীর স্ত্রী আলেহা বেগমকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে তারা উভয়ে ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell