বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৫২
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পুরোদমে পাঠদান শুরু ১৫ মার্চ

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৪, ২০২২, ৮:০৪ অপরাহ্ণ
  • ৫৫৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।করোনা ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় মঙ্গলবার (১৫ মার্চ) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পুরোদমে পাঠদান শুরু হচ্ছে। দুই বছর পর এদিন থেকে প্রাক-প্রাথমিকেও শ্রেণিকক্ষে ক্লাস শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু করতে সোমবার (১৪ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, করোনা ভাইরাস জনিত রোগের (কোভিড-১৯) বিস্তার কমে যাওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ বিভাগের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান ১৫ মার্চ থেকে অব্যাহত থাকবে।

১৫ মার্চ থেকে পুরোদমে ক্লাস শুরুর বিষয়টি আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় ২১ জানুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।

সংক্রমণ কিছুটা কমে আসায় ২২ মার্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। সেদিন থেকে সীমিত সংখ্যক ক্লাস নেওয়া হচ্ছে।

তবে প্রাথমিক বিদ্যালয়ে সশরীর ক্লাস শুরু হয় গত ২ মার্চ। এছাড়া ১৫ মার্চ মঙ্গলবার থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell