বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩৬
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

কেরানীগঞ্জে মাদক মামলার নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৪, ২০২২, ৯:০৮ অপরাহ্ণ
  • ২৪৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে লিপি বেগম (৪২) নামে মাদক মামলার পরোয়ানভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৩ মার্চ) উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

লিপি বেগম পুরান ঢাকার বংশাল থানার ৫৭/১ আগাসাদেক রোডের হাজী নোমানের বাড়ির ভাড়াটিয়া মো. ফকির চানের মেয়ে।

 

র‌্যাব-১০ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার শাহরিয়ার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় মাদক মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি লিপি বেগম অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবত দেশের সীমান্তবর্তীস্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানাসহ বিভিন্নস্থানে সরবরাহ করতেন। এছাড়াও তার নামে রাজধানীর বংশাল থানায় ২টি মাদক মামলা রয়েছে। এঘটনায় তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell