বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:০০
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

গৃহবধূকে পিটিয়ে আহতের পর মুখে বিষ দেওয়ার অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৯, ২০২২, ৭:১৮ অপরাহ্ণ
  • ১৭৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।লক্ষ্মীপুরের রায়পুরে লাইজু বেগম (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে আহতের পর মুখে বিষ দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

শনিবার (১৯ মার্চ) দুপুরে এ ঘটনায় নিহতের ভাই মো. পলক বাদী হয়ে স্বামী ইসমাইল হোসেনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেন। ঘটনার পর থেকেই স্বামী পলাতক।

শুক্রবার (১৮ মার্চ) রাতে উপজেলার চরপাতা ইউনিয়নে চরপাতা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইসমাইল ওই গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে।

নিহতের স্বজনদের দাবি, শুক্রবার দুপুরে ইসমাইল মদ খেয়ে বাড়ি ফেরেন। তখন তিনি বড় ছেলে নাজিমকে গালিগালাজ ও মারধর করেন। এতে প্রতিবাদ করায় স্ত্রীকেও তিনি মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গেলে তখন তিনি (ইসমাইল) ভবিষ্যতে আর স্ত্রী-ছেলেকে মারধর করবে না বলে অঙ্গীকার করেন। এতে পুলিশ চলে আসে।

এদিকে, পুলিশের খবর দেওয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে তিনি পরে স্ত্রীকে পেটান। একপর্যায়ে মুখে বিষ ঢেলে দেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর পেয়ে শনিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

নিহত লাইজু বেগমের ভাই মো. পলকের দাবি, তাদের বোন আত্মহত্যা করেনি। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনা অন্যদিকে প্রভাবিত করতে স্বামী ইসমাইল মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে। বোন হত্যার বিচার চান তিনি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত ইসমাইল পলাতক। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।

জানতে চাইলে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক নাহিদ আক্তার মিতু বলেন, বিষপান করেছে বলে গৃহবধূ লাইজু বেগমকে হাসপাতালে আনা হয়। তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে হস্তান্তর করা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল কি না তা তখন দেখা হয়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell