শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:০৯
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

শরীয়তপুরে প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হলে ছুরিকাঘাতে হত্যা-কাকলির গায়ে হলুদ দিন।

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২১, ২০২২, ১:৪৯ পূর্বাহ্ণ
  • ৫৮৪ ০৯ বার দেখা হয়েছে

নগর  সংবাদ।।শরীয়তপুরে প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হলে ছুরিকাঘাতে হত্যা-কাকলির গায়ে হলুদ দিনে।

কাকলি আক্তার শহরের পালং এলাকার নুরুজ্জামান মাদবরের মেয়ে। তিনি শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদরাসার দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। আজ (রোববার) তার গায়ে হলুদ ও সোমবার বিয়ে হওয়ার কথা ছিল।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, কাকলি আক্তারকে ওই মাদরাসার সাবেক ছাত্র জাহিদুল ইসলাম প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। কাকলির পরিবার তার কাছে মেয়েকে বিয়ে দিতে রাজি না হলে ক্ষুব্ধ হন জাহিদুল। বৃহস্পতিবার রাতে ঘরে ঢুকে কাকলিকে উপর্যুপরি ছুরিকাঘাত করে আহত করেন।

তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে জাহিদুলকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছিল কাকলিকে। অবস্থার আরও অবনতি হলে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কাকলির ভাই ফারুক মাদবর বলেন, আজ গায়ে হলুদ, কাল বোনের বিয়ে হবার কথা ছিল। এ খবর পেয়ে জাহিদুল আমার বোনকে ছুরিকাঘাত করেন। আমি আমার বোনের হত্যাকারীর বিচার চাই।

শরীয়তপুরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, এ ঘটনায় তরুণীর ভাই একটি মামলা করেন। ওই মামলায় জাহিদুলকে আসামি করা হয়েছে। মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell