বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:১৭
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শীতলক্ষ্যা লঞ্চ ডুবির ঘটনায় গ্রেফতার ৮ জনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২১, ২০২২, ৮:৪৩ অপরাহ্ণ
  • ২৪৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবির ঘটনায় গ্রেফতার ৮ জনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২১ মার্চ) বিকেলে তাদের বন্দর থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ড চেয়ে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে আদালত ৮ জনের ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবির ঘটনায় বন্দর থানায় বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক বাবুলাল বৈদ্য বাদী হয়ে ৮ জনকে আসামি করে মামলা করেছেন। এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আসামিরা হলেন- গোপালগঞ্জ সদরের বেতগ্রাম দক্ষিণপাড়ার মৃত আব্দুল মজিদ শেখের ছেলে মাস্টার মো. রমজান আলী শেখ (৫৬), চট্টগ্রামের মিরসরাই থানার মৃত সামসুল আলমের ছেলে মাস্টার মো. নুরুল আলম (৪৩), দিনাজপুরের ঘোড়াঘাট থানার মো. রফিকুল ইসলামের ছেলে প্রকৌশলী মো. আরিফুল ইসলাম (২৯), গাজীপুরের কালীগঞ্জ থানার মো. আজিজুল ইসলামের ছেলে প্রকৌশলী মো. নাদিম হোসেন (২৪), মাগুরা জেলার মোহাম্মদপুর থানার মো. মন্টু মোল্ল্যার ছেলে লস্কর মো. সুমন হোসেন (২৪), চট্টগ্রামের মিরসরাই থানার মো. একরামুল হকের ছেলে লস্কর মো. সুমন হোসেন (২২), ফেনীর ছাগলনাইয়া থানার মো. আ, রউফের ছেলে সুকানি মো. জাহিদুল ইসলাম (২৪), কুমিল্লার চৌদ্দগ্রাম থানার মোঃ নিজাম উদ্দিনের ছেলে গ্রীজার মোঃ. রিয়াদ হোসেন (২৩)।

রোববার (২০ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটের দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট অংশে রুপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী লঞ্চ এমভি আশরাফ উদ্দিন ডুবে যায়।

সোমবার ভোরে লঞ্চটি উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এসময় লঞ্চের ভেতরে কোন মরাদেহ পাওয়া যায়নি। এ ঘটনায় ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ৪ জন নিখোঁজ রয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell