রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৪২
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

গাজীপুরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা,ঘাতক স্বামী পলাতক

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২২, ২০২২, ৮:৪৭ পূর্বাহ্ণ
  • ২৫৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ,, হেলেনা আক্তার গাজীপুর।। গাজীপুর মহানগরের গাছা থানাধীন বোর্ড বাজার পূর্ব কলমেশ্বর এলাকায় স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় ঘাতক স্বামী! রোববার (২০ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে নগরীর বোর্ড বাজার পূর্ব কলমেশ্বর এলাকার মোঃ নাছিরের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘাতক স্বামীর নাম মফিজ (৬০)। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার ইদুলপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন রিক্সাচালক। তিনি ঢাকার মহাখালী এলাকায় রিক্সা চালিয়ে সংসার চালাতেন । তার স্ত্রী রহিমা (৩৮) ও ছেলে রোকন (১৭) কে হত্যার পর মফিজ পলাতক রয়েছে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, বিভিন্ন সময় সাংসারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হতো মফিজ-রহিমা দম্পতির। মফিজ প্রায়ই রহিমাকে মারধর করতো। রোববার সন্ধ্যা ৭টার দিকে বাসায় আসে মফিজ। সবাই ঘুমিয়ে গেলে রাত ১টার দিকে মফিজ স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে বড় ছেলে রোকন (১৭) ঘুম থেকে জেগে গেলে তাকেও কুপিয়ে হত্যা করে। এ সময় চিৎকারের শব্দে আশপাশ থেকে লোকজন আসায় মফিজ পালিয়ে যায়। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক মফিজকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell