শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩১
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

স্বামী মসজিদে চুরি করায় স্ত্রীর তালাক

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৬, ২০২২, ৮:৫৮ অপরাহ্ণ
  • ২০০ ০৯ বার দেখা হয়েছে

স্বামী মসজিদে চুরি করায় স্ত্রীর তালাক

নগর সংবাদ।।মসজিদে চুরির ঘটনায় স্থানীদের হাতে ধরা পড়েন ফোরকান (৩৮) নামের এক যুবক। এ ঘটনায় বসা সালিশে কাজি ডেকে ফোরকানকে তালাক দিয়েছেন তার স্ত্রী মাসুমা বেগম।

শনিবার (২৬ মার্চ) দুপুরে বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড়ইতলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রথম পক্ষের স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর ২০০৭ সালে বেতাগীর সরিষামুড়ি ইউনিয়নের শাহজাহান হাওলাদারের ছেলে ফোরকানে সঙ্গে তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের বড়ইতলী আবাসেনর মাসুমা বেগমের বিয়ে হয়। এরপর থেকে তারা বড়ইতলী আবাসনে বসবাস করে আসছিলেন।

২৫ মার্চ দিনগত রাতে নিশানবাড়িয়া ইউনিয়নের দুটি মসজিদ থেকে তিনটি সৌর বিদ্যুতের ব্যাটারি চুরি হয়। সকালে ছোট বগী খেয়া ঘাট এলাকায় চুরি হওয়া ওই ব্যাটারিসহ স্থানীয়দের হাতে আটক হন ফোরকান। পরে স্থানীয় ইউপি সদস্য ও মসজিদ কমিটির কাছে চুরির সত্যতা শিকার করেন তিনি।

চুরির বিষয়টি নিয়ে দুপুরে বড়ইতলী আবাসনে সালিশ বৈঠক বসে। চুরি করা ব্যাটারিগুলো মসজিদ কমিটিকে ফেরত দেন ফোরকান। বৈঠকে চুরির অভিযোগে স্বামীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন স্ত্রী মাসুমা বেগম। এরপর স্থানীয় কাজি মহিবুল্লাহকে ডেকে স্বামী ফোরকানকে তালাক দেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম জমাদ্দার বলেন, সকালে চুরির বিষয়টি মুসল্লিদের মাধ্যমে জানতে পারি। পরে স্থানীয়রা চোরকে আটক করে আমাকে খবর দেয়। দুপুরে সালিশ বৈঠক বসায়। এ সময় চুরির ঘটনায় কাজি ডেকে স্বামীকে তালাক দেয় স্ত্রী।

স্ত্রী মাসুমা বেগম বলেন, যে স্বামী আল্লাহর ঘর থেকে চুরি করতে পারে তার সঙ্গে ঘর-সংসার করা যায় না। এজন্য কাজি ডেকে তাকে তালাক দিয়েছি।

কাজি মুহিব্বুল্লাহ বলেন, শরীয়ত মোতাবেক মাসুমা বেগম তার স্বামী ফোরকানকে তালাক দিয়েছেন।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু বলেন, থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell