বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:২১
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২১ এপ্রিল থেকে ছুটি কার্যকর করতে -শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ 

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৭, ২০২২, ৬:১৭ অপরাহ্ণ
  • ৫১৯ ০৯ বার দেখা হয়েছে

সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২১ এপ্রিল থেকে ছুটি কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে-শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে ২১ এপ্রিল থেকে ছুটি কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্ধ হওয়ার আগ পর্যন্ত সাপ্তাহিক ছুটিও ১ দিন বাড়ানো হয়েছে। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ৪ঠা এপ্রিল সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন শ্রেণি কক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২৬শে এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হয়। এ

আদেশ সংশোধন করে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম আগামী ২৬শে এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল পুনর্নির্ধাণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, রমজান মাসে ক্লাস চলাকালে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার কার্যকর হবে। ঈদের পর আবারও আগের মতো সাপ্তাহিক ছুটি শুধু শুক্রবার একদিন কার্যকর করা হবে। এছাড়া ঈদের ছুটি শিক্ষাপঞ্জি অনুযায়ী হবে।

রমজানে বিশ্ববিদ্যালয়গুলো স্ব স্ব কর্তৃপক্ষকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে অফিস আদেশে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell