বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৮
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

কেরানীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে কিশোরীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৯, ২০২২, ১০:৩১ অপরাহ্ণ
  • ৪৫৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুরে পুকুরে গোসল করতে নেমে লিমা (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

লিমা রোহিতপুর ইউনিয়নের পুড়াহাটি গ্রামের দারিদ্র রিকশা চালক মমিন মিয়ার মেয়ে।

সে রোহিতপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

 

লিমার সহপাঠী ও সঙ্গে গোসল করতে নামা শাহালম (১২) জানায়, শনিবার সকালে লিমা, ইতি, সোহাগ, মারিয়াসহ তারা ৫ জন গ্রাম থেকে একটু দূরে আনোয়ার সলুদের পুকুরে গোসল করছিল। গোসল শেষে লিমা বাড়ি যাওয়ার আগে একটু ভালো পানিতে গোসল করতে আরেকটু গভীরে গেলে হঠাৎ তার হাতে থাকা খালি প্লাস্টিকের বোতলটি ছুটে যায়। তখন সে পানিতে তলিয়ে যায়।

তার সঙ্গে থাকা কেউ সাঁতার না জানায় বাড়িতে খবর নিয়ে গেলে গ্রামের প্রায় অর্ধশতাধিক মানুষ পুকুরে নেমে খোঁজাখুঁজির প্রায় চার ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে। এসময় উপস্থিত লোকজন ও স্বজনদের আহাজারিতে পুকুর পাড়ের পরিবেশ ভারী হয়ে ওঠে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সাহায্যে ডুবুরি দলকে খবর দেওয়া হলেও তারা আসার আগেই স্থানীয় লোকজন তার মরদেহ খুঁজে পায়। লোকজন প্রথমে তাকে জীবিত ভাবলেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া জানান, কারো কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রক্ষিতে মরদেহ তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell