মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২১
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

রাজশাহীতে ১৫ টাকা বেশি নেওয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা ব্যবসায়ীর

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৮, ২০২২, ১১:১৯ অপরাহ্ণ
  • ৫৭৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মাত্র ১৫ টাকা বেশি নেওয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা গুনলেন রাজশাহীর এক জুতা ব্যবসায়ী। রাজশাহী মহানগরীর ‘নাজ সুজ’ নামে ওই জুতার শোরুমকে এ জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৮ এপ্রিল) বিকেলে দপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহানগরীর বাটার মোড়ে থাকা ‘নাজ সুজ’ নামে ওই দোকান থেকে এক জোড়া জুতা কিনেছিলেন আব্দুর রহিম নামের এক যুবক। তিনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৭৫০ টাকায় জুতা কেনেন। তবে এজন্য দোকানের বিক্রয়কর্মী ৭৫০ টাকার সঙ্গে অতিরিক্ত হিসাবে আরও ১৫ টাকা নিয়ে নেন। এ ঘটনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ে গত ১০ এপ্রিল আসেন ওই ভুক্তভোগী। এ সময় নাজ সুজের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।

অভিযোগ পাওয়ার পর শুনানির জন্য উভয়পক্ষকে গত ১৩ এপ্রিল বিভাগীয় কার্যালয়ে ডাকা হয়। কিন্তু অভিযুক্ত শোরুমের স্বত্বাধিকারী শামসুল আলম এ শুনানিতে উপস্থিত হননি। পরে সোমবার (১৮ এপ্রিল) তাকে ডেকে আবারও নোটিশ করা হয়। এদিন তিনি ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয়ে হাজির হন।

এ সময় উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি হয়। শুনানিতে শামসুল আলম অতিরিক্ত ১৫ টাকা নেওয়ার ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এ ঘটনায় তিনি ভুল স্বীকার করেন।

পরে তার ‘নাজ সুজ’ নামের ওই শোরুমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা জমা দেন। আদায়কৃত জরিমানার টাকা থেকে নিয়ম অনুযায়ী ২৫ শতাংশ টাকা ওই অভিযোগকারীকে দেওয়া হয়। বাকি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলেও জানান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell