বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৩৬
শিরোনামঃ
অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা

গত তিন দিনের চেয়ে তাপপ্রবাহের ব্যাপ্তিও কমেছে

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৬, ২০২২, ১০:৩৮ অপরাহ্ণ
  • ২৪৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।দেশে তাপপ্রবাহের ব্যাপ্তি ও মাত্রা দুটোই কমেছে। আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বর্তমানে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙ্গামটি, রাজশাহী এবং পাবনা জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যহত থাকতে পারে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, গত তিনদিন ধরে বিভিন্ন স্থানে যা ৪০ ডিগ্রির ওপরে ছিল।

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেট, ১৭ মিলিমিটার।

এছাড়া গত তিন দিনের চেয়ে তাপপ্রবাহের ব্যাপ্তিও কমেছে। ২৩ এপ্রিল থেকে দেশের ছয়টি বিভাগের তাপপ্রবাহ বয়ে গেলেও মঙ্গলবার তা তিন বিভাগে নেমে এসেছে। আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে ধীরে ধীরে এটি প্রশমিত হয়ে যাবে।

এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এ অবস্থায় বুধবার (২৭ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell