বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৪৭
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

দ্বিতীয় বিয়ের কথা শুনে স্ত্রীর হাতে খুন হলেন স্বামী

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৯, ২০২২, ১০:১১ অপরাহ্ণ
  • ৬৫২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।স্ত্রী আর পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে চলছিল সুখের সংসার। ভালোবাসার কমতি ছিল না।

তবুও প্রায়ই দ্বিতীয় বিয়ের কথা বলতেন তিনি। মাঝে স্ত্রী ও মেয়েকে রেখে চলে যেতে চাইতেন ঘর ছেড়ে। এ নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকতো।

 

শেষ পর্যন্ত এই অশান্তির জেরে স্ত্রীর হাতে খুন হতে হলো তাকে। ঘটনাটি বিহারের বাসিন্দা ৩২ বছর বয়সী রাকেশ মোহন্তের। স্ত্রী নিতু দেবীকে নিয়ে গুজরাটের সুরতের পালীগাম গ্রামে থাকতেন তিনি।

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে দ্বিতীয় বিয়ের ইচ্ছা পোষণ করেন রাকেশ। স্ত্রী-মেয়েকে জানান, বিহারে ফিরে যেতে চান তিনি। সেখানে গিয়ে আবারও বিয়ে করার চিন্তা করছেন।

এদিকে স্বামীর একই কথা শুনতে শুনতে বিরক্তির শেষ ছিল না নিতুর। এ নিয়ে দুজনের মধ্যে অশান্তি হলেও আবার তা স্বাভাবিক হয়ে যেত। কিন্তু ওইদিন রাতে মারাত্মক ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে নিজেকে সামলাতে পারেননি নিতু। রাকেশ দ্বিতীয় বিয়ের কথা বলতেই তার ওপর হামলা চালান তিনি। স্বামীকে মাটিতে ফেলে তার বুকের ওপর চেপে বসেন। তারপর টিপে ধরেন গলা। একপর্যায়ে রাকেশ নিথর হয়ে পড়লে প্রতিবেশীদের জানান, তার স্বামী জ্ঞান হারিয়েছেন।

এ নিয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেয়ে প্রতিবেশীরা। ততক্ষণে একমাত্র মেয়েকে নিয়ে গা ঢাকা দেন নিতু। তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার পুলিশ। উদ্ধার করে রাকেশের মরদেহও।

নিহত রাকেশ দিনমজুরের কাজ করতেন। তার ভাই দশরথ মোহন্ত বৌদির বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell