শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪৮
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

মাথা গরম হলে অশুভ শক্তি পাঁচ মিনিট টিকবেন না-শামীম ওসমান

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৩০, ২০২২, ৯:৫৩ পূর্বাহ্ণ
  • ৫০২ ০৯ বার দেখা হয়েছে

মাথা গরম হলে অশুভ শক্তি পাঁচ মিনিট টিকবেন না-শামীম ওসমান

প্রতিপক্ষের উদ্দেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, সব অশুভ শক্তির বিরুদ্ধে খেলতে নামবো। পাঁচ মিনিটও টিকবেন না। যদি কোনোভাবে মাথা গরম হয় তাহলে কিন্তু সময়ও বেশি পাবেন না।

শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় এক ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি। শহরের লা-ভিস্তা রেস্টুরেন্টে জেলা শ্রমিক লীগের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শামীম ওসমান বলেন, ‘সংগঠনকে বিভক্ত করার চেষ্টা করলে পারবেন না। আমরা মাঠে নামবো। শরীরটা একটু খারাপ, বিদেশে যাবো চিকিৎসা নিতে। হয়তো জুন মাস থেকেই মাঠে নামবো। আমরা প্রমাণ করবো জনগণের সামনে কোনো ষড়যন্ত্র টেকেনি, ভবিষ্যতেও টিকবে না। আমরা মৃত্যুমুখেও বলি শেখ হাসিনাকে বাঁচান। এ নারায়ণগঞ্জকে কেউ ভাঙতে চাইলে দাঁতভাঙা জবাব দেবো।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু মৃত্যুবরণ না করলে আমরা আজ জাপানের মতো বড় দেশে থাকতাম। কাজ করে কূল পেতাম না। শেখ হাসিনা না থাকলে আমাদের পরবর্তী প্রজন্ম নষ্ট হয়ে যাবে। শেখ হাসিনাকে বাংলাদেশের জন্য দরকার।’

শামীম ওসমান বলেন, ‘লন্ডনের এক খুনি তাদের এক এমপিকে দিয়ে সংসদে আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়ানো হয়েছে। আমি পার্লামেন্টেই উত্তর দেবো। যারা সততার মুখোশ পড়ে আছেন সাবধান। কেউ বড় বড় কথা বললে মুখোশটা উন্মোচন করে দেবো। বেঁচে থাকলে রাজপথে দেখা হবে।’

জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেন প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell