শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০৫
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

বিয়ের দাবিতে প্রেমিককে হাজির করার জন্য আত্মহত্যার হুমকি তরুণীর

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১, ২০২২, ১০:২৮ অপরাহ্ণ
  • ২১৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বিয়ের দাবিতে জামালপুর থেকে বরগুনায় আসা তরুণী প্রেমিককে হাজির করার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে তাকে হাজির করা না হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।

রোববার (১ মে) বিকেলে ওই তরুণী বলেন, প্রেমিক মাহমুদুলের বাসা তালাবদ্ধ থাকায় তিনি বাসার সামনে বসে দিনরাত পার করছেন। কিন্ত গত তিন দিনেও মাহমুদুল বা তার পরিবারের পক্ষ থেকে কোনো সাড়া পাননি। ফলে বাধ্য হয়ে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। নির্ধারিত সময়ে তার দাবি মেনে না নেওয়া হলে ওই বাসার সামনে তিনি আত্মহত্যা করবেন।

 

এদিকে বিকেলে ওই তরুণীর খোঁজখবর নিতে আসেন প্রেমিক মাহমুদুল হাসানের মামা আবদুস সোবাহান গাজী। এ সময় স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে রাখেন।

সোবাহান গাজী বলেন, ‘আমি মানবিক কারণে মেয়েটির খোঁজ নিতে এসেছিলাম। আমার ভাগনে বা বোন ভগ্নিপতির সঙ্গে আমিও যোগাযোগ করতে পারছি না। আমি চাই এটার সমাধান হোক।’

স্বামী-স্ত্রী পরিচয়ে তিন বছর একসঙ্গে থাকার পর বিয়ে না করায় বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী এলাকার বকুল ভিলা নামের একটি বাড়িতে অবস্থান নিয়েছেন রাজধানীর উত্তরা ইউনিভার্সিটির ওই ছাত্রী। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল থেকে তিনি ঔই বাড়িতে অবস্থান করছেন।

অবস্থান নেওয়া ওই ছাত্রী জানান, চান্দখালীর কাঠপট্টি এলাকার বকুল ভিলার মাহমুদুল হাসানের সঙ্গে ঢাকায় তার পরিচয় হয়। তাদের মধ্যে একসময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় স্বামী-স্ত্রী পরিচয়ে তিন বছর ঢাকার বিভিন্ন বাসা ভাড়া নিয়ে একসঙ্গে থাকতেন তারা। তখন বিয়ের প্রলোভন দেখালেও বর্তমানে বিয়েতে রাজি না থাকায় যোগাযোগ বন্ধ করে দেন মাহমুদুল। তাই বিয়ের দাবিতে তিনি বরগুনায় মাহমুদুলে বাড়িতে এসেছেন।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ সোনা মোল্লা জানান, বৃহস্পতিবার বিকেলে মেয়েটি ওই বাড়িতে আসার পর বাসা ছেড়ে পরিবারসহ আত্মগোপনে আছেন প্রেমিক মাহমুদুল হাসান।

তিনি আরও বলেন, ‘মেয়েটির নিরাপত্তা দিয়ে দেখভাল করছি। তিনদিন ধরে মাহমুদুলের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। বিষয়টি সমাধান দরকার এবং আমরা সেই চেষ্টা করছি।’

এ বিষয়ে মাহমুদুল হাসানের পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বেতাগী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, মেয়েটি যদি লিখিত অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell