শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪৩
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

‘শান’ সিনেমা দেখতে হলে ভিড়, সিয়াম ও পূজা হলে হলে ঘুরছেন

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৩, ২০২২, ৮:৩৩ অপরাহ্ণ
  • ৫৪৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ঈদুল ফিতর উপলক্ষে দেশের ৩৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা ‘শান’। মুক্তির প্রথম দিনেই ভালো সাড়া পাচ্ছে সিনেমা।

ঢাকার প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাটি দেখতে দর্শকরা ভিড় করছেন।

 

এই সিনেমাটি দিয়ে ‘পোড়ামন ২’-এর পর ফের একবার জুটি বেঁধে প্রেক্ষাগৃহে হাজির হলেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। ঈদের দিন দুপুর থেকে রাজধানীর প্রেক্ষাগৃহগুলো ঘুরে ঘুরে দর্শকদের প্রতিক্রিয়া জানছেন তারা।

প্রথমে তারা যান মতিঝিলের ‘মধুমিতা’ হলে। সেখানে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

সিয়াম আহমেদ বলেন, ‘হলে আসার পর মনে হলো আমার ঈদ শুরু হয়েছে। দর্শকদের সঙ্গে দেখা করতে পারব, ঈদের আনন্দ শেয়ার করতে পারব- সেজন্যই প্রেক্ষাগৃহে আসা। এখন পর্যন্ত ‘শান’ কেমন চলছে- সেটা বিস্তারিত জানি না। তবে সামাজিক মাধ্যম থেকে যতটুকু জেনেছি, খুব ভালো যাচ্ছে, আলহামদুলিল্লাহ্‌। ’

পূজা বলেন, ‘ঢাকার যেসব হলে ‘শান’ মুক্তি পেয়েছে এর সবগুলোতে যাওয়ার ইচ্ছা আছে। রিভিউ ভালোই পাচ্ছি। এখন দেখি সামনে কী হয়। ’

মধুমিতা থেকে শ্যামলী সিনেমা হলে গিয়েছে ‘শান’ টিম। সন্ধ্যায় তারা থাকবে মিরপুরের স্টার সিনেপ্লেক্সে।

‘শান’ পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। সত্য ঘটনা অবলম্বনে পুলিশ অ্যাকশন থ্রিলার গল্পে এটি নির্মিত।

জানা যায়, বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়াতেও একযোগে ঈদের দিন মুক্তি

সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।

সিয়াম-পূজা ছাড়াও ‘শান’-এ আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell