বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০৯
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

ঈদ উপলক্ষে চিড়িয়াখানায় ভিড় করছে দর্শনার্থীরা

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৩, ২০২২, ৯:২৩ অপরাহ্ণ
  • ৪০২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ঈদুল ফিতরের দিনে বিনোদনের খোঁজে চিড়িয়াখানায় ভিড় করছে দর্শনার্থীরা। ঈদের দিন সকাল থেকে বৈরী আবহাওয়া থাকলেও, দুপুরের পর থেকেই চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় বেড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই দিন প্রায় ২৫ থেকে ৩০ হাজার দর্শনার্থী এসেছেন চিড়িয়াখানায়।

 

মঙ্গলবার (০৩ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা ঘুরে এমন দৃশ্য দেখা যায়।

এ দিন ধানমন্ডি থেকে দুপুর ১টার দিকে চিড়িয়াখানায় এসেছেন নূর মোহাম্মদ। তিনি বলেন, সকালে বৃষ্টি থাকায় দুপুরে এসেছি চিড়িয়াখানায়। গত দুই বছর চিড়িয়াখানায় আসতে পারেনি করোনার বিধিনিষেধের কারণে। আজ এসেছি আমার তিন বাচ্চাকে চিড়িয়াখানার পশুপাখি ও বাঘ-সিংহ দেখাতে। ওদেরকে নিয়ে প্রথমবার আসলাম চিড়িয়াখানায়। বাঘ-সিংহ দেখে আমার বাচ্চারা খুব খুশি।

 

গাবতলী থেকে এসেছেন মো. নজরুল ইসলাম। তিনি বলেন, অনেকদিন পরে চিড়িয়াখানায় আসলাম। মূলত আমার দুই ছেলেকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে এসেছি। ওদেরকে এখানকার পশু-পাখি ও প্রাণি দেখাতে নিয়ে এসেছি। করোনাকালে ওদেরকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারিনি। তাই সপরিবারে ঈদের দিন ঘুরতে চলে আসলাম চিড়িয়াখানা।

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা তথ্য কর্মকর্তা ডা. মো. ওয়ালিউর রহমান বলেন, সকাল থেকে বৃষ্টি হওয়ায় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় কম ছিল। দুপুরের পর থেকে দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করে। যদি সকালে বৃষ্টি না থাকতো তাহলে আজকে ৪০ থেকে ৫০ হাজার দর্শনার্থী আসতো। দুপুরের পর আজকের দর্শনার্থীও হয়েছে প্রায় ২৫ থেকে ৩০ হাজার। আবহাওয়া ভালো থাকলে আশা করছি বুধবার দর্শনার্থী আসবে প্রায় ৬০ থেকে ৭০ হাজার। কারণ গত দুই বছর করোনাকালের বিধিনিষেধের কারণে চিড়িয়াখানায় আসতে পারেননি।

তিনি আরো বলেন, ঈদ উপলক্ষে চিড়িয়াখানার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কর্মচারী কর্মকর্তারা সাতটি ভাগে ভাগ হয়ে কাজ করছেন। এই সাতটি দলে ৬৪ জন কাজ করছেন। ঈদের দিন থেকে ৫ দিন তারা কাজ করবেন। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য কাজ করছে লোকাল পুলিশ, টুরিস্ট পুলিশ ও র‍্যাব। এছাড়াও আমাদের নিজস্ব আনসার বাহিনীও কাজ করছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell