সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৩১
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

ফতুল্লায় অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি সন্তান নস্ট থানার মামলা-গ্রেফতার নেই

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৪, ২০২২, ১০:১৩ পূর্বাহ্ণ
  • ৪৮৯ ০৯ বার দেখা হয়েছে

ফতুল্লায় অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি সন্তান নস্ট থানার মামলা-গ্রেফতার নেই

অন্তঃসত্ত্বা নারীকে লাথি মেরে গর্ভের সন্তান নস্ট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ফতুল্লা থানার দক্ষিণ শিয়াচর এলাকায়।

এ ঘটনায় সোমবার (২ মে) দুপুরে নির্যাতিত ওই নারীর স্বামী আল-আমিন (৩৭) বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন কে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

মামলায় উল্লেখ্য করা হয়, জমি সক্রান্তের বিরোধের জের ধরে অভিযুক্তদের সাথে বাদীর দ্বন্দ্ব চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত ২৩ এপ্রিল বিকেলে অভিযুক্ত আসামী খলিল (৪২), স্ত্রী বিউটি (৩৫), হাসনাবানু (৫৪), শারমীন (৩৩), শিউলি (৩৫) ও নিরব (৫৪) সহ অজ্ঞতনামা আরো ৫/৬ জন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে লোহার রড, ছুরি, চাকু, হকিষ্টিক নিয়ে বাদীর কোতালেরবাগস্থ বায়তুল ফালাহ্ শহিদুল্লাহ সরকারের  ভাড়াটিয়া বাসায় গিয়ে বাদী কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

এক পর্যায়ে বাদীকে মারধর শুরু করে। বাদী কে রক্ষার্থে তার  তিন মাসের  অন্তস্বত্ত্বা স্ত্রী ফেরদৌসী আক্তার (২৩) এগিয়ে এলে তাকেও মারধর করে এক পর্যায়ে গর্ভাস্থলে লাথি মারে। গর্ভাস্থলে লাথি মারার কারণে বাদীর  স্ত্রী  জ্ঞান হারিয়ে ফেলে এবং গর্ভপাত ঘটতে থাকে। স্ত্রীর অবস্থা আশঙ্কা জনক দেখিয়া ও রক্তপাত ঘটিতে দেখিয়া উক্ত বিবাদীগণ আমাকে প্রাণ নাশের হুমকি দিয়া দ্রুত ঘটনাস্থল হইতে চলিয়া যায়।

পরে বাদীর স্ত্রীকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে একই দিন রাত নয়টার দিকে বাদীর মেয়ে ও বাবা মারধর করার বিষয়টি জানার জন্য অভিযুক্ত খলিলের বাড়িতে গেলে অভিযুক্তরা বাদির বাবা ও মেয়েকে মারধর করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। মামলা পক্রিয়াধীন রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell