সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫৭
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

আইজিপি নিজ হাতে পুলিশ সদস্যদের প্লেটে খাবার তুলে দেন

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৪, ২০২২, ৮:৪২ অপরাহ্ণ
  • ৩৮২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।দেশপ্রেম ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

মঙ্গলবার (৩ মে) ঈদের দিন সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোডে নিজ বাসভবনে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

দুই পর্বের এ আয়োজনের প্রথম পর্বে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত পুলিশ সদস্য এবং দ্বিতীয় পর্বে এএসপি থেকে তদূর্ধ্ব পর্যায়ের পুলিশ কর্মকর্তারা এ আয়োজনে অংশগ্রহণ করেন।

আইজিপি বলেন, আমরা সবাই যদি পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু দেশের জনগণের ঈদ উদযাপন নির্বিঘ্ন করার জন্য আমরা পরিবারের সঙ্গে ঈদ করতে পারিনি। এ চ্যালেঞ্জ নিয়েই আমরা চাকরিতে এসেছি।

আমাদের চাকরিটা শুধু চাকরি নয়। এজন্য এবারে কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর নিয়োগে আমাদের ট্যাগ লাইন হল ‘চাকরি নয়, সেবা’।

তিনি বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের জন্য দেশপ্রেম গুরুত্বপূর্ণ। পুলিশ সদস্যদের সেবার মানসিকতা নিয়ে দেশ, রাষ্ট্র ও দেশের নাগরিকদের জন্য কাজ করতে হবে।

আইজিপি বলেন, শান্তিকালীন সময়ে যুদ্ধ করে পুলিশ, আর যুদ্ধকালীন সময়ে সশস্ত্র বাহিনী। পুলিশ যুদ্ধ করে দেশবিরোধী, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে। যুদ্ধ করলে প্রাণহানি ঘটতে পারে। দেশপ্রেম না থাকলে যুদ্ধ করা যায় না। দেশপ্রেম ছাড়া দেশ আগায় না, সমাজ আগায় না, সভ্যতা আগায় না।

ঈদ উদযাপনে সন্তোষ প্রকাশ করে পুলিশ প্রধান বলেন, এবারের ঈদেযাত্রা ভালো ছিল, তেমন কোনো সমস্যা হয়নি। এজন্য হাইওয়ে, শিল্প ও জেলা পুলিশসহ অন্যান্য ইউনিটের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

এ সময় আইজিপি নিজ হাতে পুলিশ সদস্যদের প্লেটে খাবার তুলে দেন। বাহিনী প্রধানের এ ধরনের আন্তরিকতায় পুলিশ সদস্যরা অভিভূত হয়েছেন।

তিনি পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell