মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫২
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

চাঁদপুরে বড় ভাইয়ের মৃত্যুশোকে মারা গেছেন ছোট ভাই

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৫, ২০২২, ১:০৭ পূর্বাহ্ণ
  • ৩৯৩ ০৯ বার দেখা হয়েছে

চাঁদপুরে বড় ভাইয়ের মৃত্যুশোকে মারা গেছেন ছোট ভাই

চাঁদপুরের ফরিদগঞ্জে বড় ভাইয়ের মৃত্যুশোকে মারা গেছেন ২৪ বছরের এক তরুণ।বুধবার (৪ মে) সকালে পৌর এলাকার ওয়ালী ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আলমগীর  বলেন, ওই বাড়ির মৃত বিল্লাল হোসেনের বড় ছেলে তারেকুল ইসলাম রুবেল (২৬) সকালে নিজ বাড়ির পশ্চিম পাশে নিজের মাছের ঘের দেখার জন্য বের হন। সেখান থেকে দুই ঘণ্টায়ও ফিরে না আসায় তাকে খুঁজতে শুরু করেন স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি বাগানে তাকে  অচেতন অবস্থায় পাওয়া যায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপতালে নেওয়া হচ্ছিল। এসময় ছোট ভাই সোহেল হোসেন (২৪) বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বুঝতে পেরে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। এ অবস্থায় দুই ভাইকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে বড় ভাই তারেকুল ইসলাম রুবেলের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মুজাম্মেল হোসেন জানান, সকাল ৮টা ৪৫ মিনিটে দু’জনকে হাসপাতালে নিয়ে এলে চেকআপ করে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। পরে পুলিশের কাছে তাদের মৃতদেহ হস্তান্তর করা হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আমরা দু’জনের মৃতদেহ উদ্ধার করেছি। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও তার স্বজনরা ছোট ভাই সোহেলের স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার কারণে পরিবারের কাছে তার মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। রুবেলের মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell