বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৪৬
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

ছাত্রলীগের আলোচনা সভায় সেতুমন্ত্রীর প্রশ্ন: দেখতে দেখতে প্রায় ১৪ বছর,আন্দোলন হবে কোন বছর? 

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২১, ২০২২, ৯:৩৪ অপরাহ্ণ
  • ৪৭৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। ঢা:বি-দেখতে দেখতে প্রায় ১৪ বছর, আন্দোলন হবে কোন বছর?  বিএনপিকে এ প্রশ্ন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২১মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ছাত্রলীগের আলোচনা সভায় তিনি এ প্রশ্ন করেন।

 

ওবায়দুল কাদের বলেন, ১৩ বছর আন্দোলন করলেন। ঈদ এলেই বলেন ঈদের পর, পরীক্ষা হলে বলেন পরীক্ষার পর। ১৩ বছরে কত ঈদ এলো আর কত ঈদ যে গেল। কত পরীক্ষা এলো আর গেল। দেখতে দেখতে প্রায় চৌদ্দ বছর, আন্দোলন হবে কোন বছর?

এ সময় বিএনপি আন্দোলনেও ফেল মেরেছে, নির্বাচনেও ফেল করেছে মন্তব্য করেন সেতুমন্ত্রী। তিনি আরও বলেন, এখন তারা বলে আওয়ামী লীগ সন্ত্রাস করে পরবর্তী নির্বাচনে জিতবে। সন্ত্রাসী দল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিএনপি। দলটিকে যুক্তি দিয়ে কথা বলার পরামর্শও দেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা আরও বলেন, শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ অন্ধকার থেকে আলোর পথের যাত্রী। তিনি ফিরে এসেছিলেন বলেই অবরুদ্ধ গণতন্ত্র আজ শৃঙ্খলমুক্ত। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরেছিলেন বলেই আজকে দেশের এত সমৃদ্ধি। বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক স্বাধীনতা দিয়েছেন। আর শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সঞ্চালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell