শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৪৭
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

সাতক্ষীরায় হাটখোলা এলাকা থেকে পিস্তলসহ নারীকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৩০, ২০২২, ৯:০৭ অপরাহ্ণ
  • ৪২৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। সাতক্ষীরায় পিস্তলসহ ফরিদা খাতুন (৪২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ মে) ভোর রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার আবাদের হাটখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

ফরিদা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার আবাদের হাটের ফজর আলী মিস্ত্রীর মেয়ে।

স্থানীয় অধিবাসী আফজাল হোসেন জানান, স্বামী পরিত্যক্তা ফরিদা তার ছেলে ফারুক হোসেনকে নিয়ে আবাদের হাটখোলায় একটি হোটেলে কাজ করে জীবিকা নির্বাহ করেন।

সদর থানার উপপরিদর্শক আরিফ হোসেন জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদা খাতুন জানিয়েছেন উদ্ধার হওয়া পিস্তল তার ভাই বাঘা মোস্তফা বছরখানেক আগে তার খাটের নিচে মাটির মধ্যে পলিথিন মুড়িয়ে রেখে যায়।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের স্থানীয় এক কর্মী জানান, ফরিদার ভাই বাঘা মোস্তফা ২০১৪ সাল পর্যন্ত জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগে যোগ দেন। বর্তমানে তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত রয়েছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবীর জানান, বসতঘরের খাটের নিচে মাটিতে অস্ত্র পুঁতে রাখা আছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৩টার দিকে উপপরিদর্শক আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশ আবাদের হাটখোলার ফজর আলী মিস্ত্রীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ফরিদা খাতুনের ঘরের খাটের নিচে মাটির মধ্যে লুকিয়ে রাখা একটি পিস্তল উদ্ধার ও ফরিদাকে আটক করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell