মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৪৭
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করলে লাইন কেটে দেওয়ার নির্দেশ:প্রধানমন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১, ২০২২, ৮:৩৪ অপরাহ্ণ
  • ৫১১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করলে সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান ও গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১ জুন) শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে নিজ সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ নির্দেশনা দেন সরকার প্রধান।

বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি জানান, একনেক সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের রাজশাহী ও রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন শীর্ষক প্রকল্প অনুমোদিত হয়। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বকেয়া বিদ্যুৎ বিলের বিষয়টি আলোচনায় আসে।

পরিকল্পনামন্ত্রী জানান, আলোচনার পর সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল বকেয়া থাকলে সব ধরনের সংযোগ কেটে দিতে বলেন প্রধানমন্ত্রী।

এম এ মান্নান আরও জানান, আইনানুযায়ী ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী কড়া নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, ‘নোটিশ দেন, যদি পাওনা না দেয় তাহলে লাইন কেটে দেন। ’

এ সময় আর কত হাজার হাজার কোটি টাকা পাওনা আছে প্রশ্ন করেন সরকার প্রধান।

২০২১ সালের জানুয়ারি মাসের হিসাব অনুসারে, সারা দেশে সরকারি ও বেসরকারি গ্রাহকদের কাছে ৮ হাজার ৫৫৬ কোটি ৬৩ লাখ টাকা পায় বিদ্যুৎ বিভাগ। এর মধ্যে বেসরকারি খাতে পাওনা ছয় হাজার ৯৬২ কোটি ৭৪ লাখ টাকা। ৭৪৬ কোটি ৮৬ লাখ টাকা পাওনা আছে সরকারি বিভিন্ন দপ্তরের কাছ থেকে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell