মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০৩
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

নিতাইগঞ্জ এলাকায় প্রশাসনের অভিযানে চাল ব্যবসায়ীদের সতর্ক

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১, ২০২২, ৯:০৭ অপরাহ্ণ
  • ৪৫০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জের পাইকারি চালের আড়ৎদার প্রতিষ্ঠানে চালের মূল্যবৃদ্ধি রোধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০১ জুন) বিকেলে শহরের নিতাইগঞ্জ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপ্তি অদিতি ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় চাল আমদানি, বিক্রি মূল্য রশিদ ও মজুদের পরিমাণ মনিটরিং করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরশমনি রাইজ এজেন্সি, সবুজ ট্রেডিং, এ কে রাইস এজেন্সিসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে এই অভিযানে কোনো জরিমানা করা হয়নি।

নিতাইগঞ্জ এলাকার পাইকারি ব্যবসায়ী আব্দুর রহিম জানান, বর্তমানে যদিও ধানের মৌসুম চলছে তবে বন্যার অজুহাতে চাতাল মালিকরা গত কয়েক সপ্তাহে প্রতি বস্তায় চালের দাম ৩০০ থেকে ৪০০ টাকা বাড়িয়েছেন। প্রতিদিনই ৫০ থেকে ১০০ টাকা করে বাড়িয়ে দিচ্ছে তারা। আমরা চাহিদা মত সরবরাহ পাচ্ছি না। গত সপ্তাহের মধ্যে বস্তা প্রতি মোটা চালে ২০০ টাকা ও চিকন চালে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেড়েছে। বন্যার অজুহাতে তারা ধান পাচ্ছেন না বলে এভাবে চালের দাম বাড়িয়ে দিচ্ছেন। আমরা ব্যাংকে টাকা পাঠিয়েও ঠিকমত চাল পাচ্ছি না। সিন্ডিকেটের কারসাজিতে আমরা পাইকারি বা খুচরা ব্যবসায়ীরা কোনভাবেই জড়িত না। আমরা যেমন দামে কিনি তেমন দামেই সীমিত মুনাফা করে বিক্রি করি।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপ্তি অদিতি ইসলাম জানান, আমদানি মূল্যের সঙ্গে বিক্রয় মূল্য ও গুদামে মজুদের পরিমাণে গড়মিল না থাকায় তাদের জরিমানা না করে সতর্ক করা হয়। জেলা প্রশাসন থেকে আগেও তাদের সতর্ক করা হয়েছে। কেউ যেন অধিক মুনাফার আশায় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে ভোগান্তির মধ্যে না ফেলেন। ক্রয় মূল্যের সঙ্গে সামঞ্জস্য করে যেন বিক্রয় মূল্য নির্ধারণ করেন সেই বিষয়ে এখানকার পাইকারদের সতর্ক করেছি। অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell