শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:২০
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

সংঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ এর জন্মদিন আজ

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১, ২০২২, ৯:৪৪ অপরাহ্ণ
  • ৫৪০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। ‘তোরে পুতুলের মত করে সাজিয়ে’, ‘তুমি রোজ বিকেলে’ কিংবা ‘যেখানে সীমান্ত তোমার’ এর মতো গান দিয়ে এখনও শ্রোতাদের হৃদয়ে চির সবুজ হয়ে আছেন কুমার বিশ্বজিৎ। তার জনপ্রিয় গানের তালিকা হুট করে বলেই শেষ করা যায় না। এখনও সমান তালেই গেয়ে চলেছেন তিনি।

আজ বাংলা গানের এ সুপারস্টারের জন্মদিন। ঘড়িতে রাত ১২টা ১ বাজার পর থেকেই ভক্ত শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।

২০১৯ সালের ১২ ডিসেম্বর মাকে হারিয়েছেন কুমার বিশ্বজিৎ। প্রতিবার মায়ের আশির্বাদ নিয়ে জন্মদিন কাটাতেন। ২০২০ সাল থেকে জন্মদিন আসে, মাকে কাছে না পাওয়ার বিষাদ ছুঁয়ে।

১৯৬৩ সালের ১ জুন জন্মগ্রহণ করেন কুমার বিশ্বজিৎ। চট্টগ্রাম জেলায় তার শৈশব কেটেছে। ‘তোরে পুতুলের মত করে সাজিয়ে’ গান দিয়ে উচ্চ মাধ্যমিকের ছাত্রাবস্থাতেই তিনি পেয়েছিলেন জনপ্রিয় গায়কের খ্যাতি।

এরপর বহুদূর এগিয়ে এসেছেন। বাংলা আধুনিক কিংবা চলচ্চিত্রের গানে দীর্ঘ চার দশক ধরে কণ্ঠ দিচ্ছেন কুমার বিশ্বজিৎ।

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছেন মধুমাখা কণ্ঠের এ গায়ক।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell