শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৬
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

হেডফোন লাগিয়ে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৩, ২০২২, ৮:২৬ অপরাহ্ণ
  • ৪২৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।হেডফোন লাগিয়ে ফ্রি-ফায়ার গেম খেলার সময় দিনাজপুর চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে হৃদয় বাবু (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের ভাদেরা (জামতলী) গ্রামের রেললাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের রাজারামপুর এলাকার মৃত বাবলু হোসেনের ছেলে।

ছোট থেকেই হৃদয় চিরিরবন্দরে তার নানা মজিবর রহমানের বাড়িতে বসবাস করত। সে একই উপজেলার আছিয়া নাজির রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ত।

পুলিশ ও পারিবার সূত্রে জানা যায়, স্কুল বন্ধ থাকায় শুক্রবার সকালে ঘুম থেকে উঠেই মোবাইলে ফ্রি-ফায়ার গেম খেলতে খেলতে বাড়ি থেকে বের হয় হৃদয়। কানে হেডফোন লাগিয়ে গেম খেলার এক পর্যায়ে রেললাইনের ওপর গিয়ে বসে সে। ওই সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চিরিরবন্দর থেকে ছেড়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল ।   ট্রেনটি একাধিকবার হর্ন দিলেও কানে হেডফোন থাকায় তা শুনতে পায়নি হৃদয়। এক পর্যায়ে ট্রেনে কাটা পড়ে সে ঘটনাস্থলেই মারা যায় ।

দিনাজপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell