বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:২৪
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

হযরত শাহজালাল বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ নারী যাত্রীকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৪, ২০২২, ৮:৩১ অপরাহ্ণ
  • ৪৬০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ মোর্শেদা বেগম নামে এক নারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শনিবার (৪ জুন) দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকামুখী বিমান বাংলাদেশের ফ্লাইট থেকে এ স্বর্ণ জব্দ করা হয়।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন সংস্থাটির রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম।

এ বিষয়ে কাস্টমস গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা মোসা. মাসুমা বেগম বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছেন।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশের বিজি-১৪৮ ফ্লাইটের মাধ্যমে স্বর্ণ চোরাচালান হতে পারে এমন তথ্য পায় শুল্ক গোয়েন্দা। সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করলে যাত্রীদের নজরদারিতে রাখা হয়।

বেলা সাড়ে ১১টার দিকে মোর্শেদা বেগম নামের যাত্রীকে সন্দেহ হয়। পরে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে এনে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে নারী অফিসারদের মাধ্যমে তার শরীর তল্লাশি করা হয় এবং কালো টেপে মোড়ানো নয়টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ গ্রাম। স্বর্ণের বারগুলোর মোট ওজন এক হাজার ৪৪ গ্রাম। যার বাজারমূল্য ৭৩ লাখ ৮ হাজার টাকা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell